সারাদেশ

সুনামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী খুন। নিহতের নাম মো. আলেক মিয়া(৬৫)। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্ল্যাহর ছেলে।

নিহত ব্যক্তি পেশায় একজন দিনমুজুর। তার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোন সন্তানাদী নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে। এ ঘটনায় ঘাতক দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘুম থেকে উঠার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিককলহের জেরে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে স্বামী আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই সুযোগে ঘাতক স্ত্রী পালিয়ে যায়। তবে তাৎক্ষনিক ঘাতক স্ত্রীর নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘাতক স্ত্রীকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা