সারাদেশ

পারিশ্রমিক চাওয়ায় কর্মচারীকে পিঠিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি ,সাভার : সাভার উপজেলার আশুলিয়া এলাকায় পারিশ্রমিকের বকেয়া টাকা চাইতে গিয়ে চায়ের দোকানের মালিকের মারধরে বিশ্বজিৎ(৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে । ঘটনার পর থেকেই দোকানের মালিক রিপন কান্তে পলাতক রয়েছে ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন । এর আগে সোমবার ( ১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার বারইপাড়া এলাকার পূর্বপাড়া বনভিটা মহল্লায় এ ঘটনা ঘটে ।

নিহত বিশ্বজিৎ বরগুনা জেলার বেতাগী থানার প্রসেনজিৎয়ের ছেলে । সে পরিবার নিয়ে আশুলিয়ায় বারইপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনেরা জানায়, বিশ্বজিৎ রিপন কান্তের চায়ের দোকানের কর্মচারী ছিলেন । হঠাৎ কিছু দিন পূর্বে চায়ের দোকানের কাজ ছেড়ে দেয় বিশ্বজিৎ।তবে কাজ ছেড়ে দিলেও তার পারিশ্রমিকের টাকা পরিশোধ করেনি মালিক রিপন কান্তে ।সেই সুবাদে সোমবার বকেয়া পারিশ্রকিমের টাকা চাইতে গেলে রিপন কান্তে উত্তেজিত হয়ে ওঠে । বাক-বিতন্ডায় এক পর্যায়ে বিশ্বজিৎকে মারধর করে ।

ওই সময় এলোপাথাড়ি মারধরে জ্ঞান হারায় তিনি (বিশ্বজিৎ)। এরপরে তাকে আশুলিয়ার ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান,ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ।ঘটনার সাথে জড়িত রিপনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সান নিউজ/লিটন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা