সারাদেশ

ঝালকাঠিতে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার-টেবিল, কাপড় ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও অসংখ্য পোস্টার পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের তালতলা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার (২৭ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরানোর পর দুর্বৃত্তরা নৌকার প্রার্থীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকার লোকজন ধোয়ার কুন্ডলী দেখে ছুটে এসে আগুন নেভায়।

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খান বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পৌর এলাকার তালতলা রাস্তার মোড়ে আমার নির্বাচনী কার্যালয়ে হানা দিয়ে ভাঙচুর করে। পেট্রোল ঢেলে অগ্নিসংযোগও করেন তারা।

তিনি আরও বলেন, ওই এলাকায় নৌকার সমর্থন বেশি। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। তিনি দ্রুত এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংক্ষুব্ধ পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা