সারাদেশ

ভাইয়ের বাড়িতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাইয়ের বাড়ি থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ছিদ্দিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ছিদ্দিক মিয়া ভারত ও বাংলাদেশ দুই দেশের নাগরিক। তার বয়স ৮০ বছর। ভাই ইদ্রিস মিয়া জানান, ছিদ্দিক ভারতে থাকেন। ছয় মাস আগে তিনি আখাউড়া সীমান্তের কাঁটাতার পার হয়ে দেশে আসেন। এতদিন তার (ইদ্রিস) বাড়িতেই ছিলেন। ‘নামাজের জন্য ডাকতে’ ভোর চারটার দিকে ঘরে ঢুকে ছিদ্দিককে তিনি ঝুলন্ত অবস্থায় পান। রাতে ওই ঘরে তিনি একাই ঘুমাতেন। তিনি আরও জানান, ছিদ্দিকের দুই ছেলে ভারতে ও দুই ছেলে বাংলাদেশে থাকে। মাস খানেক আগে স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

উদ্ধারকৃত মরদেহ সুরতহালে গলায় দড়ির দাগ ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল নিজামী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা