সারাদেশ

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, আহত ৭

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: বাঘাইছড়ি উপজেলাধীন দুর্গম সাজেকে পর্যটনবাহী নোহা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি নোহা গাড়ি সাজেকের শিজকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসরাফিল মজুমদার দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিজকছড়া এলাকায় সকালে সাজেক যাওয়ার পথে পর্যটনবাহী একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে। দুর্ঘটনার আহতদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা