সারাদেশ

কাদের মির্জার আরেক প্রতিদ্বন্দ্বী মোশাররফের হলফনামায় কী আছে?

মাহমুদুল আলম: শনিবার (১৬ জানুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচন। এতে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে প্রার্থী হয়েছেন মুহাম্মদ মোশাররফ হোসাইন।

ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দিন চৌধুরী। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল কাদের মির্জা। যিনি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

মোশাররফ স্বতন্ত্র প্রার্থী হলেও গত সোমবার কাদের মির্জা এক নির্বাচনী বক্তব্যে তাকে জামায়াতের প্রার্থী সম্বোধন করে বলেছেন, ‘আমি এখানকার বিএনপির মেয়র প্রার্থী। আমার মামা কামাল উদ্দিন চৌধুরী এবং জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফকে বলব …’।

স্থানীয় সরকারের এই নির্বাচনী প্রচারণায় নেমে কাদের মির্জার বলা নানা কথার মাধ্যমে জাতীয় পর্যায়ে আলোচনায় উঠে আসে আগামীকাল অনুষ্ঠেয় বসুরহাট পৌরসভা নির্বাচন। যেমন গত রোববার নির্বাচনী এক পথসভায় তিনি বড় ভাই ও স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘এখানে জিততে হলে তার আমাদের লাগবে। সামনে জিততে হলে উনাকেও সতর্ক হতে হবে। এত সহজ নয়, কঠিন ব্যাপার। বউ-টউ সামলাতে হবে। আর উনার সঙ্গে যারা হাঁটেন, তারা কার থেকে মাসোহারা পান, তার খোঁজখবর নিতে হবে।'

এসব কথার মাধ্যমে তিনি বিভিন্ন সময় স্থানীয় রাজনৈতিক নেতাদের বিত্ত-বৈভব নিয়ে কথা তোলেন। স্থানীয় নির্বাচনী মাঠ, সামাজিক মাধ্যম বা ঘরোয়া আলোচনায় একাধিক বারের পৌরমেয়র আবদুল কাদের মির্জার আর্থিক বিষয় নিয়েও কথা-বার্তা হয় এসবের মধ্যে।

এর পরিপ্রেক্ষিতে তার এবং কামাল উদ্দিন চৌধুরীর হলফনামা থেকে দুইটি প্রতিবেদন প্রকাশ করে সাননিউজ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ও আজ শুক্রবার (১৫ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন দুইটির শিরোনাম যথাক্রমে ‘বসুরহাট পৌরসভা নির্বাচন: কাদের মির্জার হলফনামায় কী আছে?’ এবং ‘কাদের মির্জার প্রতিদ্বন্দ্বী কামাল চৌধুরীর হলফনামায় কী আছে?’

হলফনামা থেকে প্রতিবেদন প্রকাশের ধারাবাহিকতায় আজ প্রকাশ হলো মুহাম্মদ মোশাররফ হোসাইনের হলফনামা থেকে প্রতিবেদন।

নোয়াখালী বারের আইনজীবী এ.আর. বেলাল উদ্দিন আহমেদ চৌধুরীর (নোটারী পাবলিক) গত ১৬ ডিসেম্বর তারিখে স্বাক্ষর করা এই হলফনামায় প্রার্থী মুহাম্মদ মোশাররফ হোসাইনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে ‘কামিল’।

বর্তমানে তার বিরুদ্ধে ২৭টি ফৌজদারি মামলা আছে। সবগুলোতেই জামিনে আছেন তিনি। তার পেশার বিবরণে লেখা আছে ‘সহকারী প্রধান শিক্ষক, কোম্পানীগঞ্জ মডেল স্কুল-(কে,জি),বসুরহাট পৌরসভা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

তার আয়ের উৎসের ঘরে লেখা আছে পেশা (শিক্ষকতা) থেকে বাৎসরিক আয় এক লাখ ২০ হাজার টাকা। এছাড়া কৃষি খাত, বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত, চাকুরি ও অন্যান্য থেকে আয়ের বিষয়ে লেখা হয়েছে ‘প্রযোজ্য নহে’।

অস্থাবর সম্পদের বিবরণে লেখা হয়েছে এই প্রার্থীর নিজ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের পরিমাণ আড়াই লাখ টাকা। আর স্ত্রী বা নির্ভরশীলদের ঘর ফাঁকা আছে। একইভাবে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার, পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ, বাস, ট্রাক, মোটরগাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান ও মোটরসাইকেল ইত্যাদির বিবরণীতে নিজের, স্ত্রীর এবং নির্ভরশীলদের ঘর খালি আছে।

প্রার্থীর স্ত্রীর নামে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলঙ্কারাদি ১০ ভরি, ইলেক্ট্রনিক সামগ্রী এক লাখ টাকার এবং আসবাবপত্র এক লাখ টাকার বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়।

স্থাবর সম্পদের বিবরণে নিজ নামে কৃষি ও অকৃষি জমি ২০ শতাংশ করে আছে। এছাড়া দালান, আবাসিক/বাণিজ্যিক, বাড়ি/এপার্টমেন্ট, চা বাগান, রাবার বাগান, মৎস খামার ইত্যাদির বিষয়ে নিজের, স্ত্রীর এবং নির্ভরশীলদের সবার ঘর ফাঁকা আছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা