সারাদেশ

ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে নুসরাত জাহান নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা শীলাছড়ি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিহত নুসরাত জাহান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন ভূইয়াপাড়ার হারুনুর রশীদের মেয়ে। কলেজে ভর্তির কাজে মায়ের সঙ্গে খাগড়াছড়ি সদরে আসছিল।

আহতরা হলো- মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।

পুলিশ সদর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, আলুটিলা শীলাছড়ি ব্রীজ এলাকায় ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ সদর হাসপাতালে রয়েছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাহাড়ি ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ট্রাক ও থি হুইলারের চালকরা পলাতক রয়েছে বলে তিনি জানান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আহতদের মধ্যে কুসুম রাণী ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা