সারাদেশ

মোংলা পৌর নিবার্চন: আচরণ বিধি লঙ্ঘনে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলা পোর্ট পৌরসভার নিবার্চনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীদের দুই কর্মীকে তিন হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর শহরের ময়লাপোতার মোড়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: জাহাঙ্গীর হোসেনের পানির বোতল প্রতীকের প্রচারণার ভ্যান গাড়ীর গতিরোধ করে ভ্যান চালক ও তার কর্মী মো: মনির হোসেন (৩০) কে মারধর করে একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মো: বাহাদুর মিয়া ও তার কর্মী মো: সাব্বির (১৯)।

পরে ঘটনার তদন্তে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এবং এসআই বিশ্বজিৎ মুখার্জী। সেখানে প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মারধর ও হামলাকারী বাহাদুর মিয়ার কর্মী সাব্বিরকে ৩ হাজার টাকা জরিমানা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর পরিচালনায় ভ্রাম্যমান আদালত।

এসময় বাহাদুর মিয়া অভিযোগ তোলেন তার পোস্টার ছিড়ে ফেলার কারণেই ভ্যান চালককে মারধর করা হয়েছে। পরবর্তীতে পোস্টার ছেড়ার অভিযোগে মারধরের শিকার ভ্যান চালক ও কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের ওই কর্মী মনিরকেও তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের একাধিক অভিযোগ উঠেছে কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়ার বিরুদ্ধে।


সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা