সারাদেশ

সুনামগঞ্জে তক্ষক ও ইয়াবাসহ আটক মজনু কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক ও ইয়াবাসহ আটক মজনু মিয়াকে (২৯) কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। মজনু বিশ্বম্ভরপুরের লক্ষীরপাড় গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।

শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরপাড় গ্রামে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করে র‌্যাব-৯, সুনামগঞ্জ কোম্পানির একটি দল।

এ সময় মজনুর কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পৃথক মামলা দায়ের করে মজনুকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আর তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বম্ভরপুর থানার পুলিশ।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা