সারাদেশ

রাজশাহী মহানগরীতে মদপানে ৩ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরিতে মদপানে ৩ যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২ জনের অবস্থা সঙ্কটাপন্ন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

এছাড়া মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন।

তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। মৃতদের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে! 

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, চলতি বিশ্বকাপে দুজন পাল্লা দিয়ে গোল করছেন।

দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিটি জেলাকে র...

নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা