সারাদেশ

বাপ ডেকেও চেয়ারম্যানের লালসার শিকার গৃহবধূ!

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ইউপি চেয়ারম্যানকে বাপ ডেকেও তার লালসা থেকে রক্ষা পেলেন না মানিকগঞ্জের এক গৃহবধূ। এমনই অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদেরের বিরুদ্ধে।

উপজেলার শানবান্ধা গ্রামে গত ১৪ ডিসেম্বর রাতে চেয়ারম্যানের নিজ বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

পুলিশ ও ওই গৃহবধূ জানান, গত ১৪ ডিসেম্বর সামান্য বিষয় নিয়ে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এরপর এই বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল কাদেরের কাছে যান। এরপর ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান। তখন ওই চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

চেয়ারম্যানকে ভাই, দাদা ও বাপ ডেকেও রক্ষা পাননি তিনি। পরে আব্দুল কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থাসহ কাজ দেওয়ার প্রলোভন দেখান। পরদিন তাকে ৫০০ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, গতকাল শুক্রবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী গৃহবধূ। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা