সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শীতজনিত রোগের প্রকোপ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়তে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের খেটে খাওয়া মানুষের।

এদিকে, শীতের কারণে শীতজনিত ডায়ারিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োঃবৃদ্ধরা। কয়েকদিন ধরেই ঘনকুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের জনজীবন। ব্যাহত হচ্ছে কাজকর্মে।

জেলা হাসপাতালের শিশু ও ডায়রিয়া বিভাগে গড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন রোগী ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ডায়রিয়া ওয়ার্ডে ২৬ জন শিশু এবং ৮ জন বয়স্ক পুরুষ ভর্তি ছিলেন। এছাড়া বহিঃর্বিভাগে প্রতিদিন গড়ে ১ হাজার থেকে ১২শ রোগীর মধ্যে ৫’শ থেকে ৭’শ ঠাণ্ডায় আক্রান্ত রোগী প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে ওয়ার্ডে বেড না পেয়ে অনেকেই হাসপাতালের বারান্দায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. নাদিম সরকার জানান, শীত হঠাৎ করে বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। এসময়ে সধারণত এসব রোগীর সংখ্যা বাড়তে থাকে। ঠান্ডা কমে গেলে ডায়রিয়ার প্রকোপ কমতে থাকে। তবে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও রোগিদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা