সারাদেশ

নলডাঙ্গায় ব্যবসায়ী হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের নলডাঙ্গায় সার ব্যবসায়ী অরুণ শর্মার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টা দিকে নলডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাজার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত পৌর মেয়র সাহেব আলী, পৌর আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম পিয়াসসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, গত ২১ নভেম্বর রাতে সার ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যা করে দুই লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়। পরে পুলিশ তৎপরতা শুরু করে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যায় একমাত্র অভিযুক্ত হিসাবে আলামিন হোসেন নামে এক কলেজ ছাত্রের সংশ্লিষ্ঠতা পায়। পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

দ্রুত মুল অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আরও বলেন, হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য দ্রুত বিচার আইনে অরুণ শর্মার হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী জানান তারা।

এদিকে দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেসব্রিফিংয়ে অরুণ শর্মার হত্যাকারী আলামিনকে গ্রেফতারের কথা উল্লেখ করে জানান, অনলাইন জুয়া এবং প্রেমিকার কাছ থেকে নেয়া ধারের টাকা শোধ করতেই ছিনতাইয়ের পরিকল্পনা করে আলামিন। সেই মোতাবেক সার ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যা করে দুই লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে সে। পরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের দুই লাখ টাকা সহ আলামিনকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/এআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা