সারাদেশ

মাঝ বয়সী পাঞ্জাবীওয়ালাকে খুঁজছে গৌরনদী পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ড্রামের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় পাঞ্জাবীওয়ালা মাঝ বয়সী ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাসটিতে ড্রাম যে তুলেছে তাকে খুঁজে পেলেই পুরো হত্যা রহস্য উদঘাটন হবে। পাশাপাশি লাশ পরিবহনের সঙ্গে বাস মালিক বা শ্রমিকরা কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ওদিকে গড়িয়ারপার স্ট্যান্ডে লাশভর্তি ড্রামটি তোলার সময়ে পাঞ্জাবী পরিহিত যুবক কন্ডাক্ট্ররের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষিও করেন। এমনকি ড্রামটি আস্তে ধরে উঠাতে এবং নামাতে হবে বলে নির্দেশনা দেন। পাঞ্জাবীওয়ালা ব্যাক্তিটি কারও সন্দেহের বাইরে থাকতে ড্রামের ভেতর কাঁচের জিনিস রয়েছে বলে বাস শ্রমিকদের বলেন।

জানা গেছে, ২৩০ টাকা ভাড়ায় সাবিনা বেগমের লাশ ড্রামে ভরে বরিশাল থেকে গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ডে নেয়া হয়। ড্রামটি পৌঁছানোর পর ভ্যান আনার কথা বলে সটকে পরে ড্রামটির সঙ্গে থাকা ৪৫ বছর বয়সী পাঞ্জাবী পরিহিত ব্যক্তি ও তার সহযোগী।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আরসি পরিবহনের পিএস নামের একটি বাস নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে নগরীর গড়িয়ারপার কাউন্টার থেকে দুইজন ব্যাক্তি কাচের তৈজস ভর্তি একটি ড্রাম গাড়িতে ওঠায়। নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও দরকষাকষি করে ওই দুই ব্যক্তি ২৩০ টাকা ভাড়া দিয়ে ভুরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হয়।

৪৫ বছর বয়সী পাঞ্জাবী পরিহিত ব্যক্তিটি বাসের ইঞ্জিন কভারের উপর বসা ছিলেন। ধারণা করা হচ্ছে যে দুজনে ড্রামে ভরে লাশটি বহন করছিল; তারাই ওই নারীর ঘাতক।

ভুরঘাটা পৌঁছানোর পর দুইব্যাক্তি ভ্যান আনার কথা বলে বাস থেকে নামার পর আর ফিরে আসে না। অনেক সময় পার হয়ে যাওয়ার পর বাসের স্টাফরা স্থানীয়দের সহায়তায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে বসে ড্রামটি খোলা হলে সেখানে নারীর লাশ দেখতে পান। পরে রাত ১১টার দিকে গৌরনদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে শনিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এছাড়াও এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের দেবর মনির হাওলাদার জানিয়েছেন, তার ভাই-ভাবীর মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য গৌরনদীর মাহিলাড়া এলাকার খালেক হাওলাদার বেশ কিছুদিন আগে ৪ লাখ টাকা দেয়। বিলম্ব হওয়ায় খালেক বিদেশে যেতে অসম্মতি জানালে সাবিনা সম্প্রতি তাকে (খালেক) দেড় লাখ টাকা ফেরত দেয়।
শুক্রবার সকালে দুই সন্তান নিয়ে দিয়াসুরের বাড়ি আসে তার ভাবী। সকাল ১০টার দিকে ‘খালেক দেখা করতে ডেকেছে’ বলে বরিশাল যান।

সারা দিনেও সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়ে। ওই রাতে ভুরঘাটা বাসস্ট্যান্ডে একটি বাসের ছাদে ব্যারেলের মধ্য থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বাসস্ট্যান্ডে এসে তার ভাবীর লাশ শনাক্ত করেন মনির।

এ ঘটনায় ওই বাসের স্টাফদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন। তিনি জানান, ঘটনা তদন্তে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি জানান, ওই নারীকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। নিহতের মাথার পিছনের দিকে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক আলামতে এটা স্পষ্ট এটি হত্যাকান্ড। আমরা লাশ বহনকরী সেই ব্যাক্তিদের খুঁজছি। তাদের হদিস পেলেই পুরো রহস্য উদঘাটন করা সম্ভব।

প্রসঙ্গত, মৃত সাবিনা বেগম (৩০) বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরের বাসিন্দা সাহেব আলীর মেয়ে এবং কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী। সে দুই শিশু সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। শুক্রবার সকালে ঢাকা থেকে সে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুরে শ্বশুড় বাড়িতে আসেন। সেখানে শ্বাশুড়ির কাছে বাচ্চাদের রেখে তিনি বরিশালে যান। ওইদিন রাত ১১টার দিকে একটি বাসের ছাদে রাখা ড্রামের ভেতর থেকে সাবিনার লাশ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা