সারাদেশ

বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় কাঠমিস্ত্রি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ১৩ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দুমকী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। এ ঘটনায় সুভাষ দেবনাথ (৫৫) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার পুকুরজনা বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজার দশমির দিন ১৩ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে বাবা-মা পটুয়াখালী শহরে পূজা দেখতে আসে। বাবা ও মা বাড়ি ফিরে কিশোরীটিকে ঘুমন্ত দেখে আর জাগায়নি।

সকালে ঘুম থেকে জেগেই কিশোরী মা-বাবাকে জানায় তার বুকে, গলায় ও তলপেটে ব্যাথা করে। মা এর কারণ জানতে চাইলে সে জানায় ২৫ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী সুভাষ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, বাক প্রতিবন্ধী কিশোরীর বাবা মা পটুয়াখালী শহরে পূজা দেখতে যায়। এই সুযোগে প্রতিবেশী সুভাষ দেবনাথ (৫৫) তাকে ধর্ষণ করে। পরে সুভাষ সদর উপজেলার পুকুরজনা বাজারের একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা