সারাদেশ

বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার সমেস উদ্দিনকে। ছেলে হাসু মিয়া দীর্ঘদিন মাদক সেবনে মানসিক ভারসম্য হারিয়ে ফেলে। শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সান নিউজ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, হাসু মিয়া দীর্ঘদিন যাবত মাদক সেবনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় গত তিন বছর যাবৎ পরিবারের পক্ষ থেকে তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখে। এতে বাবা সমেস উদ্দিনের প্রতি তার ক্ষোভ সৃষ্টি হয়।

ইতিপূর্বেও পিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন হাসু। শনিবার রাতে যে খুঁটিতে হাসুকে বেঁধে রাখা হয়েছিল সেটি তুলে শিকল খুলে ফেলে ঘরের ভিতর ঢুকে কোদাল দিয়ে কুপিয়ে বাবা সমেসকে হত্যা করে।

এ বিষয়ে ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় ছেলে হাসু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোদাল, একটি বিদেশি লাইট ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা