সারাদেশ

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় ঝালকাঠি শহর আওয়ামী লীগের অফিসটি এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়।

গত বুধবার (২১ অক্টোবর) শহরের ৭ নম্বর কোর্ট রোডের ওই ভবনে কার্যালয় উদ্বোধনের পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ভবনমালিকের ছেলে মো. মিঠু তালুকদারের দাবি, ওই তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল। তবে এনসিপির স্থানীয় এক নেতা এ দাবি অস্বীকার করেছেন।

লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র। তাঁর ছেলে মনিরুল ইসলাম তালুকদার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা আওয়ামী লীগের সাবেক নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সদস্যসচিব এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। বিশেষ অতিথি ছিলেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এনসিসি অফিস উদ্বোধনের বেশ কিছুদিন আগ থেকেই তাদের ফেসবুক পেজ ও দলের পেজ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালায়।

ভবন মালিক ঝালকাঠি শহর আওয়ামী লীগের সভাপতি তালুকদারের ছেলে মো. মিঠু তালুকদারের দাবি, সাত-আট বছর আগে ভবনটির তৃতীয় তলার কক্ষটি পৌর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। তাঁর ভাই মনিরুল ইসলাম মনি ওই কক্ষে বসতেন। তবে তাঁর বাবা লিয়াকত আলী তালুকদার সেখানে বসতেন না; তিনি নিচতলায় আলাদা অফিসে কার্যক্রম পরিচালনা করতেন। কক্ষটি বেশির ভাগ সময় বন্ধ থাকত বলেও জানান তিনি।

মিঠু তালুকদার বলেন, ‘সাত-আট বছর আগে এখানে আওয়ামী লীগের অফিস ছিল। আমার ভাই মনিরুল ইসলাম মনির অফিস হিসেবে এটি ব্যবহার করতেন। ঘটনাটি সত্য। তবে আমার বাবা সেখানে বসতেন না; তিনি নিচতলায় একটি অফিস নিয়ে কার্যক্রম চালাতেন। বেশির ভাগ সময় ওই কার্যালয় বন্ধ থাকত।’

তিনি জানান, আওয়ামী লীগের কার্যালয় বন্ধ হওয়ার পর কক্ষটি একটি বিমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর তাঁর ছেলে সেখানে পাখি রাখতেন। পরে অব্যবহৃত কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মিঠু তালুকদার বলেন, ‘চিন্তা করেছি, এখান থেকে কিছু অর্থ আয় হবে। এটি নিয়ে যে ঝামেলা হবে, তা আমরা বুঝতে পারিনি।’

তবে ঝালকাঠি জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দাবি করেন, ওই কক্ষে কখনো আওয়ামী লীগের কার্যালয় ছিল না। তাঁর ভাষ্য, চলতি মাসে তাঁরা কক্ষটি ভাড়া নিয়েছেন। এর আগে সেখানে একটি বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। পরে সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।

মোস্তফা কামাল বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের অফিস ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, আমাদের দল থেকে কক্ষটি কার্যালয়ের জন্য জামানত প্রদান করে ভাড়া নিয়েছেন। আগে সেখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, সেটা জানা ছিলো না। আমার জানা মতে একটি বীমা অফিস ছিল।

কার্যালয় উদ্বোধনের পর ভবনটির আগের ব্যবহার ও মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। সাঈদ আহমেদ নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর পোস্টে দাবি করেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেখানে আমির হোসেন আমু কার্যালয়টি উদ্বোধন করেছিলেন। রাজু বণিক আকাশ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী কার্যালয়ের ছবি প্রকাশ করে ভবনমালিকের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।

তবে এ বিষয়ে লিয়াকত আলী তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা