ছবি: সংগৃহিত
সারাদেশ

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কাঁদার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা নদীর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, "খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনও লাশের পরিচয় শনাক্ত হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অজ্ঞাত পরিচয়ের লাশ দাফনের দায়িত্ব নিয়েছেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক। তিনি বলেন, থানা পুলিশের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন লাশ উদ্ধার খবর জানতে পারি। পরবর্তীতে থানায় এসে স্বপ্রণোদিত হয়ে তার দাফনের পরবর্তী দায়িত্ব নিয়েছি। ময়নাতদন্তের পর লাশের দাফন সম্পন্ন হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা