ছবি: সান নিউজ
সারাদেশ

বোয়ালমারী জর্জ একাডেমির সভাপতি হলেন খন্দকার নাসির

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমির নতুন ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মনোনীত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জারি করা ওই চিঠিতে বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে খন্দকার নাসিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে দাখিল করা আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে কমিটিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ আনিচুজ্জামান পান্নু, অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. জাকির হোসেন চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক।

খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতির দ্বারা বোয়ালমারী জর্জ একাডেমির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূরীভূত হবে বলে এলাকাবাসীর বিশ্বাস।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা