সারাদেশ

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগুলো লীজ প্রদানে রেল কর্মকর্তা বক্কারের অনিয়মের তদন্ত ২ মাসেও শেষ হয়নি, ধামাচাপা দেয়ার চেষ্টা করছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা!

তথ্য সূত্রে জানা যায়, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগুলো লীজ প্রদানের বিষয়ে অনিয়মের অভিযোগ এনে

উল্লাপাড়া (আরএস), সিরাজগঞ্জ ও এলাকাবাসীর পক্ষে জনাব আল আমিন একটি অভিযোগ পত্র দাখিল করেন।

অভিযোগকারীর অভিযোগপত্র ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে সরেজমিন তদন্ত এবং অভিযোগকারী ও অভিযুক্তদের শুনানী গ্রহণকরতঃ তদন্ত প্রতিবেদনে সুষ্পষ্ট মতামতসহ সুপারিশ প্রদান।

তথ্য বলছে, গত ১৭ মে বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা থেকে

উপ-পরিচালক (ভূ-সম্পত্তি) আধরার হোসেন) স্বাক্ষরিত তদন্ত কমিটি গঠন করা হয়। যার সূত্র নং ৫৪:০১.০০০০.০১২৯৯.০০১.২৩-২০৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়

অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা সমন্বয়ে ০৩ (তিন) সদস্য

বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

যার সদস্য ১। নির্বাহী প্রকৌশলী (প্ল্যানিং এন্ড ডিজাইন) (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী কে আহ্বায়ক করা হয়।

২। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (সদর), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীকে সদস্য-সচিব এবং সহকারী পরিচালক (ভূ-সম্পত্তি), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকাকে সদস্য করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কর্ম দিবসের মধ্যে সরেজমিন পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন জমা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়।

কিন্তু ৬০ দিন পার হয়ে গেলেও আজও দেখেনি সেই তদন্তের আলোর মুখ।

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ভূ-সম্পত্তি) কর্মকর্তা আধরার জানান, আমার কাছে এখনো কোনো তদন্ত প্রতিবেদন আসেনি। আপনি তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করেন।

এবিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক , বীরবল মণ্ডল মন্ডলকে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে জানা যায়, তিনি তদন্তে এখনো যায়নি। নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা না দেয়ার বিষয়ে জানতে চাইলে, তিনি তড়িঘড়ি করে জানান আগামী সপ্তাহে তদন্ত করতে যাব।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয়/পুকুরগুলো লীজ প্রদানের বিষয়ে অভিযোগ উঠা বক্কার জানান, সুনির্দিষ্ট নিয়ম মেনেই পুকুরগুলো লীজ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, সিরাজগঞ্জে রেলওয়ের আওতায় ১২ টি পুকুর। এর মধ্যে ৫ টি টেন্ডার করা হলেও টেন্ডার ব্যতীত ইজারা প্রদান করা হয়েছে ৭ পুকুর। দেশ স্বাধীনের পর এই প্রথম টেন্ডার ছাড়াই পুকুর লিজ দেওয়া হলো। এক জনের ভোগদখল সম্পত্তি অন্যজনকে ইজারা প্রদান, এই ইজারা প্রদানে রেলওয়ের একাধিক কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে গুঞ্জন রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা