শাহিন চৌকিদার
সারাদেশ

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি শাহিন চৌকিদার (৩৫) গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মানবপাচার চক্রের আরও কয়েকজন সদস্য এখনো পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার খোয়াজপুর গ্রামের হারুন চৌকিদারের ছেলে নাহিদ চৌকিদারকে সরাসরি ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২২ লাখ টাকার চুক্তি করেন মানবপাচারকারী শাহিন চৌকিদার। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩ অক্টোবর নাহিদকে শ্রীলঙ্কা হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাকে একটি দালালচক্রের কাছে জিম্মি করে নির্মম নির্যাতন চালানো হয়।

পরবর্তীতে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ হিসেবে আরও ১৫ লাখ টাকা আদায় করা হয়। স্বজনরা ধারদেনা করে মোট ৩৫ লাখ টাকা দালালচক্রের হাতে তুলে দিলেও গত ১০ মাস ধরে নাহিদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাহিদের পরিবার আশঙ্কা করছে, দীর্ঘদিনের নির্যাতনের পর দালালচক্র তাকে হত্যা করেছে। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার এবং নাহিদের প্রকৃত অবস্থান উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা