সারাদেশ

নানিয়ারচরে সেনা টহলে হামলা : নিহত ২

নিজস্বপ প্রতিনিধি, রাঙ্গামাটি :

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের ওপর পাল্টা হামলা চালায় সেনাবাহিনী। এতে হামলাকারীদের দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাত নয়টায় বিষয়টি নিশ্চিত করছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির।

পুলিশ সূত্র জানায়, আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেয়া হয়। পরে সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়েছে। এদিকে নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর কর্মী বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

অবশ্য এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলার নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যান রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এসময় পাশে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সেনা টহলের ওপর গুলিবর্ষণ করে। তাদের হামলায় সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। এসময় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুইজন নিহত হয়।

জেলা পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা