সারাদেশ

মধুখালীতে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর অভিযোগ 

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।


মারা যাওয়া মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী এবং মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত মির্জা এসকেন্দারের পুত্র। সম্প্রতি বাবার মৃত্যুর পর তিনি মধুখালী চিনিকলে চাকরি করে মা ও চার মাসের ছোট ভাইকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।


জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গতকাল (শনিবার, ২১ জুন) সন্ধ্যায় গোন্দারদিয়া গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ প্রান্তকে আটক করে ডিবির একটি টিম। প্রথমে তাকে মধুখালী থানায় নেয়া হয়। পরে মাদক-সংক্রান্ত আরও অভিযান শেষ করে ভোর ৪টার দিকে প্রান্তসহ চারজন আসামিকে ফরিদপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।


ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং প্রান্তর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে প্রান্তর পরিবার ও স্বজনদের দাবি, তিনি মাদকের সঙ্গে জড়িত ছিলেন না এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


(নিষিদ্ধ সংগঠন) জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান দাবি করে বলে , "গতকাল রাতে মধুখালী উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে তাঁর বাসা থেকে ফরিদপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করে। আজ সকালে দেখা গেল, ফরিদপুর মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যু সাধারণ কোনো ঘটনা নয়। সঠিক তদন্তের দায়িত্ব গ্রহণের জন্য ফরিদপুরের জনগণের কাছে অনুরোধ করছি। আমরা কাউকে দোষারোপ করতে চাই না; আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর রহস্য জানতে চাই।"
এছাড়া আওয়ামীলীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ফেসবুকে তাকে ছাত্রলীগ কর্মী বলে প্রচার করছেন। তবে পূর্বে সংগঠনটির কার্যক্রমে জড়িত থাকলেও বর্তমানের কোনো পদে নেই বলে পরিবার ও স্বজনরা জানিয়েছেন।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা