সারাদেশ

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা- ছেলে মিলে বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ছেলে পলাশ ও বাবা ইউসুফ সেখ কে আটক করেছে পুলিশ।

জানাগেছে, সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নিহত জরিপ সেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ ক্রয় করার জন্য ঘাতক ইউসুফ সেখ এর ভাই ইদ্রিস সেখের বাড়িতে যায়। এ সময় ইদ্রিস সেখ তার গরুর গোবর বৃষ্টিতে মাঝে মধ্যে ঘাতক ইউসুফ সেখের পাশে গেলে অকথ্য ভাসায় গালিগালাজ তাকে গালিগালাজ করে বলে ফাতেমা বেগমকে জানালে, ফাতেমা বেগম ঘাতক ইউসুফ সেখ ও তার ছেলে পলাশ কে গোবর যাওয়ার বিষয়টি নিয়ে তারা যেন তার আপন চাচা ইদ্রিস সেখকে বকাঝকা না করে এ নিয়ে বুঝিয়ে বলার চেস্টা করে। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করলে ফাতেমা বেগম নিজ বাড়িতে ফিরে বিষয়টি তার স্বামী জড়িপ সেখকে জানায়।

পরে জরিপ সেখ উক্ত বিষয়টি স্থাণীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গদের জানিয়ে কতিপয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ নিয়ে ফাতেমাবেগমকে মারার কারন জিজ্ঞাসা করার জন্য ঘাতক ইউসুফ সেখের বাড়িতে গেলে ইউসুফ সেখ ও তারছেলে পলাশ পূনরায় ফাতেমা বেগম, জড়িপ সেখে ও তার ছেলে ফারুক সেখকে দা, বটি, কুড়াল নিয়ে মারতে আসে।

এ সময় ইউসুফ সেখ ধারালো কুড়াল দিয়ে জড়িপ সেখের মাথায় আঘাত করলে জড়িপ সেখ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশে সোপাদ্দ করেছে।

এ ব্যাপারে স্থাণীয় পাচঁগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, জরিপ সেখের স্ত্রীকে মারধর করায় জড়িপ সেখ আমাকেসহ আরো কয়েক জনকে নিয়ে ইউসুফ এর বাড়িতে যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ইউসুফ সেখ ও পলাশ দা ও কুড়াল নিয়ে জরিপ সেখ ও তারস্ত্রী ছেলেকে পূনরায় মারতে আসে। ইউসুফ সেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলে জড়িপ সেখ মারা যায়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা পুলিশে এসআই মো. ওসমান বলেন, এক বৃদ্ধকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করার পক্রিয়া চলছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা