সারাদেশ

বিচ্ছেদের পর অভিমানে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা তরুণের

মাদারীপুর প্রতিনিধি

প্রেমে বিচ্ছেদ হলে প্রেমিক বা প্রেমিকা অভিমানে অনেক কিছুই করে। এবার ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচরে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় হাসান শিকদার (২২) নামের এক তরুণ আত্মহত্যার জন্য প্রায় ৪৬০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারের ওপরে উঠে পড়েন। খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুতের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে রোববার (৩ মে) সন্ধ্যার দিকে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায়। ওই যুবককে বিভিন্নভাবে বুঝিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণকে নিচে নামিয়ে আনা হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে প্রেমিকার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কারণে হতাশায় রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকার ৪৬০ ফুট উঁচু বিদ্যুতের একটি টাওয়ারের ওপরে উঠে পড়েন। সেখান থেকে প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের ওপরে বন্ধুর কাছে পৌঁছে নিচে নামতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে থাকেন।

খবর পেয়ে শিবচর থানা-পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন এবং হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করেন। দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে বন্ধু ওপরে উঠে হাসানকে নিয়ে নিচে নেমে আসেন। পরে পুলিশ কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে হাসান উঁচু টাওয়ারে ওঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতা ভিড় করে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে ওই তরুণকে টাওয়ারের উঁচু থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের এক বন্ধু, ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তরুণকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মূলত তিনি প্রেমে ব্যর্থ হয়ে আবেগবশত এ কাণ্ড ঘটিয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা পরিবারসহ জীবনের গুরুত্ব বুঝিয়ে নিচে নামিয়ে আনতে সক্ষত হয়েছি। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা শেষে ওই তরুণের মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। ওই তরুণের প্রেমিকার সঙ্গে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা