সারাদেশ

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত এম শামসুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সদর উপজেলার রামপাল ইউনিয়নের রামপাল কলেজ প্রাঙ্গণে এম শামসুল ইসলাম সৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় মিলাদ মাহফিল শেষে শামসুল ইসলামের জীবনের নানা দিক নিয়ে সৃতিচারণ করেন বক্তারা। কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়। এর আগে প্রয়াতের কবর জিয়ারত করেন উপস্থিত অতিথিরা।

স্মরণসভায় বক্তারা বলেন, শামসুল ইসলাম ছিলেন আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। জাতীয় রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রবীণ রাজনীতিবিদ শামসুল ইসলাম দেশ ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলম ও ফাহিমা নাসরিন রুমি শামসুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

শামসুল ইসলামের বড় ছেলে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু'র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম এরাদাত হোসেন মানু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, স্থানীয় বিএনপি নেতা জসীমউদ্দীন, জেলা যুবদলের আহবায়ক মো. মজিবুর রহমান দেওয়ানসহ অনেকে।

উল্লেখ্য, এম শামসুল ইসলাম ২০১৮ সালের ২৭ এপ্রিল ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মুন্সীগঞ্জ-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলিযোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর তিনি ভূমি ও তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এ ছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং চারদলীয় জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা