কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

হোসেনপুরে বিএডিসি বীজআলুর ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির বীজআলুর ন্যায্যমূল্যের দাবীতে চাষীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পাকুন্দিয়া হোসেনপুর আঞ্চলিক মহাসড়কের জামাইল বাজারে সকাল ১১টায় এ কর্মসূচি পালন করেন।

কৃষি উন্নয়ন কর্পোরেশন কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া বিএডিসি (আলুবীজ) চর জামাইল ব্লকের কৃষকদের আয়োজনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে কৃষকরা জানান, কৃষকরা বিএডিসির কাছ থেকে চলতি বছর প্রতি কেজি বীজআলুর মূল্য ৬৬ টাকা থেকে ৮০ টাকা দাম ধরা হলেও এ বছর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সংগ্রহ করা বীজআলুর মূল্য প্রতি কেজি বীজআলু ২৬ টাকা করে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যা বিগত বছর ছিল ৩৫। যা কেজিতে ৯ টাকা করে কম দেওয়া হয়েছে। কৃষকেরা এ সময় বীজআলুর মূল্য ৩৫ টাকা দেওয়ার দাবী রাখেন।

মানববন্ধনে বীজআলুর ন্যায্যমূল্যের দাবিতে বক্তব্য রাখেন, আড়াইবাড়িয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল ইসলাম জুয়েল, কৃষক সৃজন মিয়া, জহুরুল হক, মজিবুর রহমান, মো. আবু নাঈম, মো. খাবেরুল ইসলাম, মো. বাদল মিয়া প্রমুখ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা