সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল চুরি করেপুলিশের হাতে ধরা

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর জেলায় একটি চোরাই মোটরসাইকেলসহ ১০টি চু‌রির মামলার আসামি মো. রানা শেখকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দি‌কে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য জানান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুক্রবার বেলা ১১টার পর কোনো একসময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে মামুন হোসাইন তার রেজিস্ট্রেশন বিহীন ডিসকোভার-১২৫ সি‌সি মোটরসাইকেল‌টি বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিস গলির সোলাইমানের হোটেলের সামনে রেখে কম্পিউটারের দোকানে যান। এসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি সু‌যোগ বু‌ঝে মোটরসাইকেলটি সেখান থেকে চুরি করে নিয়ে যান। পরে দুপুর সোয়া ২টার দি‌কে বালিয়াকান্দি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষি‌তে বি‌ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকেলে বালিয়াকান্দি থানার পাইককান্দি গ্রামের রেজাউল ইসলাম রেজার রুসা এন্টারপ্রাইজ নামে কীটনাশক ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে চু‌রি যাওয়া মোটরসাইকেলসহ রানা শেখকে গ্রেফতার করে পু‌লিশ।

আসামি রানা শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি, রাজবাড়ী সদর, মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ১০টি চু‌রি মামলা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা