সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে ট্রাকচাপায় নিহত ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময়ে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : জাজিরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন ময়নাটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া (২০) বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা কামাল হোসেনের ছেলে। আহত আরোহী জাকির হোসেন (৪০) খাগড়াছড়ি সদর এলাকার মো: ওহাব মিয়ার ছেলে।

আরও পড়ুন : যুবদল নেতাকে গলাকেটে হত্যা

খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল থেকে লাশ এবং আহত ব্যাক্তিকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ‌খাগড়াছ‌ড়ি গা‌মী একটি পাথর বোঝাই ট্রাক জিরো মাইলের ময়নাটিলা এলাকায় পৌঁছা‌লে ‌বিপরিত দিক থে‌কে আসা মটরসাই‌কেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে একজন আরোহীসহ ট্রাকের নি‌চে ঢুকে পড়ে। এতে চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই মটরসাই‌কেল চালক ফিরোজ মিয়ার মৃত্যু হয়। সাথে থাকা আরোহী জাকির হোসেন গুরুতর আহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা