সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়।

এর আগে, বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেয় সিরাজ। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেফতার পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা