সংগৃহীত ছবি
সারাদেশ

আমিনবাজারে পুলিশের তল্লাশি

জেলা প্রতিনিধি: রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে বিভিন্ন পাবলিক ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

আরও পড়ুন: এশিয়ান ওয়েল কারখানায় আগুন

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে সাভার মডেল থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়।

জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই দলটি সিংহভাগ নেতা-কর্মী পলাতক। এরই মধ্যে নূর হোসেন দিবস উপলক্ষ্যে ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সামনে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় দলটি। এতে সাভার মডেল থানা পুলিশ সতর্ক অবস্থানে থেকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে তল্লাশি শুরু করেছে।

সাভার পরিবহনের বাসচালক বলেন, আমি চন্দ্রা থেকে বাস ছেড়ে এসেছি। কোথাও বাসে তল্লাশি করেনি। তবে আমিনবাজারে বাস পৌঁছালে পুলিশ তল্লাশি করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, রাজধানীর নিরাপত্তার জন্য আমিনবাজারে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে বাসসহ ছোট-বড় গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহভাজন কাউকে এখনো আটক করা হয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা