সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীর পাকশী রেললাইনে ২ যুবক দৌঁড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামের ১ ইপিজেড কর্মী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হন আলিপ (১৮) নামের ১ যুবক।

শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় পাকশী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার

মৃত ব্যক্তি হলো, রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্ৰামের মো. জিয়ারুল ইসলামের ছেলে তানজিদ আহমেদ রাতুল।

আহত ব্যক্তি হলো, ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মো. মাহাবুবের ছেলে আলিপ হোসেন। আহত আলিপ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা ২ জনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আলিপ হোসেন জানান, প্রতিদিনই আমরা ২ বন্ধু রাতে দৌঁড়াইতাম। এরপর ইপিজেড ছুটির পরে রাতুলের সাথে সিদ্ধান্ত নেই রাতে আমরা দৌঁড়াব। সেই সিদ্ধান্ত মোতাবেক ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করে এর একপর্যায়ে রুপপুর সাঁকো মুখ-ভেঁড়ামারার দিকে দৌঁড়ানো শুরু করি। এর কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে একটি ট্রেন আসছে। তবে ঠিক বুঝে উঠতে পারিনি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এরই জন্য বাম সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম আমি আর রাতুল। এ সময় রাতুল রেললাইনের মাঝামাঝি ছিলো আর আমি সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম। পরে হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। তারপর ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলে মারা গেছে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন: বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে এমন খবরের সংবাদে ঘটনাস্থলে রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানাতে নিয়ে আসে। পরে নিহতের পরিবারের কোনো দাবি না থাকাতে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা