সংগৃহীত ছবি
সারাদেশ

পাওনাদারদের চাপে বৃদ্ধের আত্মহত্যা

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টপাড়া থেকে শামসুর রহমান (৭০) নামে ১ বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের কোর্টপাড়ার নিহতের ভাজিতার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জাহাজে আগুন,নিহত ২

মৃত বৃদ্ধ, আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামের বাসিন্দা।

মৃতের স্বজনরা জানায়, রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাতিজা কামাল হোসেনের বাড়িতে আসেন তিনি। এরপর রাতে যে কোনো সময় তিনি ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর পরে সকালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তারা আরও জানান, মৃত শামসুর রহমান ঋণগ্রস্ত ছিলো। তিনি বিভিন্ন সমিতির কাছ থেকে টাকা তুলেছিলো। তার ট্রাক্টরের ব্যবসা ছিলো। চাষের পর ট্রাক্টর মালিকের অজান্তেই টাকা তুলে খরচ করে ফেলতেন তিনি। সব কিছু মিলিয়ে মোটা একটি অংকের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে পাওনাদাররা চাপ দিতে থাকেন তাকে। গতকালও ১ জন টাকা নিতে এসেছিলেন। তবে ধারণা করা হচ্ছে চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: নতুনভাবে সব কিছু শুরু করতে চাই

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ১ বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা