সংগৃহীত ছবি
সারাদেশ

হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ১টি যাত্রীবাহী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। এর ফলে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকামুখী মহানগর এক্সপ্রেসের ৫ শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সীতাকুণ্ড স্টেশনে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলোকে উদ্ধার করে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আরও পড়ুন: ঝুলন্ত লাশ উদ্ধার

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। এরপর সীতাকুণ্ড রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগের হুকটি ছিঁড়ে যায়। যেই কারণে ট্রেনটি ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এর পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলো উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা