সংগৃহীত ছবি
সারাদেশ

ইডেন শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির আভাস

বুধবার (২৮ আগস্ট) ওই শিক্ষার্থীর বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পুলিশের হাতে না পৌঁছানোয় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন : দুই কয়েদির মারামারি, নিহত ১

শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। তার বাবার নাম আলআমিন শিকদার এবং মা লাকি বেগম।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী হওয়ার পাশাপাশি শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগেরও সহ-সভাপতি ছিলেন। এছাড়া, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

আরও পড়ুন : টিপু মুনশি গ্রেফতার

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা। ২৭ আগস্ট রাত ১১ টার দিকে বাইরে থেকে তিনি বাসায় ফেরেন। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে বাঁধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শায়লা। পরবর্তীতে খুশবুর মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে শায়লার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা