সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকার-উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। এ সময় লাইনচ্যুত বগি পার্শ্ববর্তী মৌচাক স্টেশনে সরিয়ে নেওয়ার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়

শনিবার (১৭ আগস্ট) ভোর ৪টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস

তার আগে গাজীপুরে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টায় সালনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এরপরে গাজীপুর মহানগরীর সালনা ফ্লাইওভার এলাকায় আসার পরে চলন্ত ট্রেনের পেছনে থাকা মালবাহী বগিটির ৪টি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এর ফলে ট্রেনটি থেমে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু এই ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে

এই খবর পেয়ে জয়দেবপুর জংশন থেকে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে যায়। এর পরে তাদের পদক্ষেপে রাত সাড়ে ৯টায় লাইনচ্যুত বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা