সংগৃহীত ছবি
সারাদেশ

সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি: দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে এই দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ জেলায় বিক্ষোভ চালাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বাস খাদে পড়ে নিহত ২, আহত ৪৫

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ সদর উপজেলার ছোটফা খালিয়া গ্রামের আবিদ সিকাদারের বাড়ি থেকে ১টি অস্ত্র ও ২টি মুঠোফোন উদ্ধার করেন সেনা সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আ’লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগের জন্য বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়। এ সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর ৫ সদস্যকে আহত করে ২টি অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর সেনাবাহিনীর ২টি গাড়ি ভাঙচুর ও ১টি গাড়ি পুড়িয়ে দেয়। শনিবার সন্ধ্যায় ১টি অস্ত্র উদ্ধার করা হয়, এর পরে রবিবার আরেকটি অস্ত্র উদ্ধার হলো।

আরও পড়ুন: ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

এই ঘটনায় রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করা পরামর্শ দেয় জেলা আ’লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম।

গোপালগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম জানান, রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরপর সেখানকার নেতা-কর্মীদের সাথে কথা হয়েছে। এর পরে তাদের বলে এসেছি যে, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, সেনা সদস্যদের আহত করা এবং গাড়ি পুড়িয়ে দেওয়া অত্যান্ত অন্যায় হয়েছে। এই ধরনের কাজ বা বিশৃঙ্খলা করলে আমরা তা মেনে নেব না।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

তিনি আরও বলেন, আমার জানা মতে গোপালগঞ্জের কোনো ধরনের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়নি। শনিবার রাতে সেনাবাহিনীর ক্যাম্পে জেলা আ’লীগের সভাপতি মাহবুব আলী খানকে ডেকেছিল। সেখানকার কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। আমাদের এই আন্দোলনে দেশি-বিদেশি কোনো ধরনের অস্ত্র প্রদর্শন করার বিষয়ে সেনাবাহিনী আপত্তি জানিয়েছে। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন কোর বিষয়ে কোনো বাধা নেই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা