ছবি: সংগৃহীত
সারাদেশ

ইউপি সচিবের মাথা ফাটালেন চেয়ারম্যান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদে নিয়ম বহির্ভূতভাবে সরকারি রাজস্ব আদায় (চকিদারি টেক্স) এর চেক না দেয়ায় ইউপি সচিব দবিরুল ইসলামকে (৩৮) মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর বিরুদ্ধে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

সোমবার (২৫ মার্চ) রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী সচিব দবিরুল ইসলামের কাছে সরকারি রাজস্ব আদায়ের টাকা চান। সচিব দবিরুল ইসলাম একাউন্ট পে-চেক দিতে চান। কিন্তু ইউপি চেয়ারম্যান বিআরআর অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে টাকা চান সচিবের কাছে।

আরও পড়ুন: মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক ইউপি সচিব দবিরুল ইসলামকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওই সচিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মের মধ্যে একাউন্ট পে-চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

এতে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় ৩টি সেলাই দেয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বিষয়টি শুনেছি। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আহত সচিব থানায় অভিযোগ করেছেন। আমি ওসিকে বলছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা