ছবি: সংগৃহীত
বাণিজ্য

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (CRIMP)’-এর আওতায় পরিচালিত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (CReLIC)’-এর উদ্যোগে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘লিসনস লার্নড অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস ভিডিও ডকুমেন্টেশন’ কার্যক্রমের আওতায় তথ্যচিত্রের খসড়া চিত্রনাট্য ও ফ্যাক্টশিটের বিন্যাস চূড়ান্ত করার লক্ষ্যে বুধবার (২৩ সেপ্টেম্বর) LGED সদর দপ্তরের সেমিনার কক্ষে কর্মশালা দুটির আয়োজন করা হয়।

কর্মশালা দুটিতে সভাপতিত্ব করেন LGED-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও CReLIC-এর পরিচালক কাজী সাইফুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LGED-এর প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উদ্ভাবনী ও টেকসই অবকাঠামো নির্মাণে LGED নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মশালার মাধ্যমে প্রস্তুত করা ভিডিও তথ্যচিত্র ও ফ্যাক্টশিটগুলো CReLIC-এর ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (KMS)’-কে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে এসব উপকরণ নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কাজী সাইফুল কবির বলেন, কর্মশালায় পাওয়া মতামত ও সুপারিশগুলো ভিডিও তথ্যচিত্র ও ফ্যাক্টশিটের মানোন্নয়ন এবং পরিমার্জনে সহায়ক হবে। জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে সফল মডেল ও অভিজ্ঞতাগুলো যথাযথভাবে নথিবদ্ধ ও প্রচার করাই CReLIC-এর অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকল্প শেষ হওয়ার পরও এসব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে টেকসই ও জলবায়ু-সহনশীল অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে।

কর্মশালায় এ কার্যক্রমের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ‘অরণি অ্যাডভারটাইজিং লিমিটেড’-এর প্রতিনিধিরা পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তথ্যচিত্রের খসড়া চিত্রনাট্য ও ফ্যাক্টশিটের বিন্যাস তুলে ধরেন। প্রতিষ্ঠানটির টিম লিডার পঙ্কজ পালিত, সিনিয়র ম্যানেজার (অপারেশনস) রাজীব আহমেদ এবং প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম এতে অংশ নেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন LGED-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাশেদ মোহাম্মদ রেজাউল বারী ও মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ ও মো. রায়হান সিদ্দিকসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীরা।

এ ছাড়া CRIMP-CReLIC-এর নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং CReLIC-এর বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূঁইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা