ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জনের প্রাণহানি হয়েছে। এ সময় দুই দেশেই আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহতরা রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়া অঞ্চলের বাসিন্দা।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।

এ ছাড়া একই দিনে কৃষ্ণ সাগর উপদ্বীপ ক্রিমিয়ায় পৃথক ড্রোন হামলায় চারজন নিহত ও দুজন আহত হন। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে আরেক হামলায় চারজন নিহত এবং ১৭ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, সোমবার ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে জরুরি পরিষেবার একজন কর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে। প্রাদেশিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, হামলার পর পেট্রোল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সোমবার রাতেই ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হন।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর প্রথম দিকে বেসামরিক হতাহতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও, সাম্প্রতিক মাসগুলোতে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উস্পেনিভকা নামের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

উল্লেখ্য, ক্রিমিয়ার অবস্থান, ২০১৫ সালের মিনস্ক চুক্তি এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।

সূত্র : আলজাজিরা

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

ওপেনএআই থেকে বিদায় নিলেন অল্টম্যানের দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড লাইটক্যাপ

শেয়ারবাজারে আসার (আইপিও) জোর প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ...

কেন ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ অভিনেতা প্রকাশ রাজের নাম?

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে বাদ পড়া...

নায়িকা পূজা চেরীর মায়ের স্বপ্ন

নায়িকা পূজা চেরীর প্রিয় মানুষ ছিলেন তাঁর মা। গত বছর মাকে হারিয়েছেন তিনি। পূজা...

উলিপুরে হামিদুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ...

বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে শিয়াল বলে কঙ্গনার কটাক্ষ

শিক্ষার্থী আন্দোলন এবং বলিউড তারকাদের ভূমিকা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা