আন্তর্জাতিক

২১ দিনের জন্য লকডাউনে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জনতা কারফিউর পর করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ভারতজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ লকডাউন থাকবে।

মোদি বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার রাত ১২টা থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হবে; চলবে আগামী ২১ দিন পর্যন্ত। তিনি বলেন, একদিনের জনতা কারফিউ দেখিয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে পারি। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা।

মোদি তার ভাষণে আরও বলেন, এটা না করলে ভারত আরও ২১ বছর পেছনে চলে যাবে। দেশের পরিস্থিতিতে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন মোদি।

মোদি বলেন, রাজ্য সরকারগুলোর এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, এমন দায়িত্বহীনতা চলতে থাকলে, ভারতকে এর চরম মূল্য দিতে হবে। কী ক্ষতি হবে তা অনুমানও করতে পারবেন না।

এসময় গত ২২ মার্চ জনতা কারফিউ স্বতঃস্ফূর্তভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানান মোদি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা