ছবি: সংগৃহিত
খেলা

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৭ বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের নতুন ব্র্যান্ড ‘মেইক দ্য সার্কল বিগার’ এবং অফিসিয়াল থিম ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’।

অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান ক্রিকেট তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রায়েম স্মিথ, মাখায় এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। এছাড়া জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নেন রুডলফ ইয়ানেস ফন ফুরেন।

২০২৭ সালের এই বৈশ্বিক আসর যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এর মাধ্যমে প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশের তালিকায় যুক্ত হলো নামিবিয়া।

টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুমফন্টেইন—এই আটটি শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে।

অন্যদিকে জিম্বাবুয়েতে ৭ থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং নতুন নির্মিত ভিক্টোরিয়া ফলস স্টেডিয়াম থাকবে ভেন্যুর তালিকায়। এছাড়া নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ।

বিশ্বকাপের নতুন ব্র্যান্ড পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে আফ্রিকার ঐতিহ্যবাহী বোনা গোলাকার ঝুড়িকে, যা ঐক্য, আতিথেয়তা এবং সবার অংশগ্রহণের প্রতীক। সেই ভাবনা থেকেই নেওয়া হয়েছে ‘মেইক দ্য সার্কল বিগার’ স্লোগান। আর ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ থিমের মাধ্যমে আফ্রিকার ঐক্য, বৈচিত্র্য এবং মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়েছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা