সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরানকে পরাজিত করার পর—বলা ভালো, খুব খারাপভাবে পরাজিত করার পর—শিগগিরই আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘এই বিশ্বের জন্য আমরা কত বড় একটি কাজ করতে যাচ্ছি, তা অবশ্যই আপনাদের স্মরণে রাখতে হবে; শুধু আপনাদেরই নয়, পুরো বিশ্ববাসীকেও তা স্মরণে রাখতে হবে।’

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা অবরোধ অব্যাহত রাখার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘এই অবরোধ থামবে না। এটা ইস্পাতের দেওয়াল।’

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধ শুরুর প্রথম দিনই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে ইরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে এপ্রিলে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

প্রায় তিন মাস পর ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষর করলেও ৫ জুলাই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার পর আবারও উত্তেজনা বাড়ে। ১৩ জুলাই ইসলামাবাদ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে হরমুজে ফের অবরোধ জারি করে তেহরান। জবাবে ইরানের বন্দরগুলোতে কঠোর পাল্টা অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে ইরানের অবস্থান হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। অন্য দেশের জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহার করতে হলে ইরান সরকারকে টোল দিতে হবে বলেও জানিয়েছে তেহরান।

এর আগেও হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। ১৩ জুলাই ইরান ইসলামাবাদ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবকের’ ভূমিকা পালন করবে এবং সেখানে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ টোল আদায় করবে। তবে পরে সেই ঘোষণা থেকে সরে আসেন তিনি।

এদিকে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরান কোনো হুমকিতে ভয় পায় না এবং শক্তি প্রদর্শনের মাধ্যমেও তাকে ভয় দেখানো যাবে না।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ তার দাবি, প্রণালিটি কেবল ইরানের নির্দেশেই বন্ধ ও খোলা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পরাজয়ের বাস্তবতা মেনে নিয়ে ‘অলীক কল্পনা’ ত্যাগ করার আহ্বান জানান তিনি।

সূত্র : আলজাজিরা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা