আন্তর্জাতিক

স্যাটেলাইটে ধরা খেল  কিমের ট্রেন!

আন্তর্জাকিত ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ছোট একটি শহরের অবকাশ যাপন কেন্দ্রে প্রেসিডেন্ট কিম জং উনের ব্যক্তিগত ট্রেন স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি দল।

৩৮' নর্থ নামের ওই নজরদারি দলের ওয়েবসাইটে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উয়োনসানের একটি স্টেশনে গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কিমের ট্রেনটি অবস্থান করেছিল।

যুক্তরাষ্ট্রের নজরদারি দলটির দাবি, ট্রেনের অবস্থানের মাধ্যমে বোঝা যায় যে কিম একটি অভিজাত এলাকায় আছেন। তবে এই ট্রেনের উপস্থিতি কিমের শারীরিক অবস্থা নিয়ে কোনও আভাস দিচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নজরদারি দল ৩৮ নর্থ।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন সম্প্রতি দাবি করেছে যে, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন'র এই প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন।

এদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন কিম জং উন।

এদিকে হংকং'র একটি টেলিভিশন দাবি করেছে, কিম জং উন মারা গেছেন। এছাড়া জাপানের একটি গণমাধ্যমের দাবি , উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন অচেতন অবস্থায় আছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গত ১১ এপ্রিল কিম জং উনকে সর্বশেষ দেখা গিয়েছিল । এরপর থেকে আর কিম জং উনকে জনসম্মুখে অথবা কোন গণমাধ্যম দেখা যায়নি।

এমনকি কিম গত ১৫ এপ্রিল তার দাদার জন্মদিন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেননি। এর আগেও ২০১৪ সালে কিম জং উন দীর্ঘদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলেন। তখন প্রায় এক মাসের বেশি সময় পর রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের দেখা মেলে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা