টেকলাইফ

সেহরি খেতে রোজাদারদের ডেকে তুলছেন শুভ!

টেকলাইফ ডেস্ক:

পবিত্র রমজান মাস উপলক্ষে অপোর এফ১৫ স্মার্টফোনের ক্যাম্পেইনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

রমজান মাসের ঐতিহ্যকে ধরে রাখতে রমজানের শুরু থেকেই ‘শেয়ার লাভ উইথ অপো’ নামের এই ক্যাম্পেইন শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ডটি।

সম্প্রতি বাজারে আসা এফ১৫ স্মার্টফোনের এই ক্যাম্পেইন সম্পর্কে অপো জানায়, বাংলাদেশে প্রতি বছরই রমজান মাসে বিশেষ কিছু উদ্যোগ চোখে পড়তো যার একটি, সেহরির সময় সবাইকে প্রতিবেশীদের থেকে ডেকে তোলা। ডেকে তোলার এ কাজটি করে থাকেন পাড়া-মহল্লার তরুণরা। তবে স্মার্ট ডিভাইসের এ যুগে ঐতিহ্যবাহী এ উদ্যোগটি হারিয়ে যেতে বসেছে।

অপোর এই ক্যাম্পেইনের দেখা যাবে একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাউডস্পিকার নিয়ে সেহরিতে সবাইকে ঘুম থেকে ডেকে দিচ্ছেন।

তার এই উদ্যোগ দেখে এগিয়ে গিয়েছেন আরিফিন শুভ। প্রতিবেশীদের ঘুম থেকে জাগিয়ে তুলতে ডাকছেন তিনিও।

তরুণদের এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার জন্য উৎসাহিত করতেই অপোর এ উদ্যোগ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা