খেলা

সীমিত পরিসরে খুলছে বিসিবি!

স্পোর্টস ডেস্ক:

করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ তারিখ থেকে সব ধরনের অফিস সীমিত পরিসরে চালুর অনুমতি দিয়েছে সরকার।

এই সময় থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দেশের সব ধরনের অফিস সীমিত পরিসরে চালু রাখা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সরকারের এমন সিদ্ধান্তে সব অফিসের মত খুলতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি বলেন, ‘সীমিত পরিসরে বিসিবি খুলে দেওয়া যায় কিনা এ নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। স্বল্প পরিসরে খোলা নিয়েই আলোচনা হচ্ছে। সিইও পরিকল্পনা করছে কিভাবে কি করা যায়। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তারা ঠিক করবেন।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা