বিনোদন

সালমান শাহর মৃত্যু হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা : পিবিআই

নিজস্ব প্রতিবেদক:

সালমান শাহ আত্মহত্যা করেছিলেন জানিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেছে পিআইবি। দীর্ঘ দিন ধরে চলা এই তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কারণে মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানিয়েছেন পিবিআই'র প্রধান বনজ কুমার মজুমদার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহর হত্যার রহস্য উদঘাটন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিবিআই'র প্রধান বনজ কুমার মজুমদার।

পিবিআই প্রধান জানান, ১০ জন সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দি পর্যালোচনা করে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট চিকিৎসকসহ সকলের মতামত বিশ্লেষণ করে তারা প্রমাণ পান সালমান শাহ খুন হননি।

বনজ কুমার মজুমদার বলেন, ‌‘২০১৬ সালের ২০ ডিসেম্বর আমরা তদন্ত ভার গ্রহণ করি। ২৫ বছর কেটে যাওয়ায় পিবিআই'র অনেক বেশি সময় লেগেছে। এই মামলায় ৪৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি। একজন সাক্ষীকে ২০-৩০ বারবার ডেকে নিয়ে জবানবন্দি নেওয়ার প্রয়োজন পড়ে। এরমধ্যে ১০ জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। একজন সাক্ষীকে অন্তত ১০ বার ডেকে নিয়ে এসেছি। কারণ সেই সময়ের স্মৃতি কতটুকু তাদের মনে আছে।

তিনি বলেন, ‘সেই সময়ের একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়। আমরা সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি। হ্যান্ড রাইটিং এক্সপার্টকে আমরা সুইসাইট নোটটি দেখিয়েছি। উনি হাতের লেখা দেখে-তা সালমান শাহর বলে চিহ্নিত করেছেন।’

পিআইবি প্রধান বলেন, সালমান যে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন, আমরা সেটি জব্দ করেছি।

মামলার তদন্ত প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুর বেশ কিছু কারণ উল্লেখ করেন পিবিআই প্রধান। এগুলো হলো- সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, সামিরার সাথে দাম্পত্য কলহ, সালমান শাহর মাত্রারিক্ত আবেগ প্রবণতা। এছাড়াও জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জিভূত অভিমানে রূপ নেওয়া, সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনের অপূর্ণতাও কারণ। জানান, সালমান একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও সিনেমার পর্দায় তিনি ছিলেন শুধুই সালমান শাহ।

ছোট বেলা থেকে অভিনয়ে আগ্রহী সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন সালমান। নাটকে কাজ শুরু করার ৭ বছর পর, নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীরের সন্ধানে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান সালমান শাহ। সহপাঠী মৌসুমীর বিপরীতে অভিনয় করে নিজের প্রথম 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমায় সাড়া ফেলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে, চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ।

শাবনূরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ১৪টি সিনেমায়। উপহার দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম সেরা সময়। তবে ক্যারিয়ারের সেরা সময়ে মাত্র ২৪ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর শুক্রবারের সকালে রহস্যজনক এক কারণে জীবন সংসারের ইতি টানেন সালমান শাহ। রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাস ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা