নির্বাচন ও প্রশাসনিক বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির
জাতীয়

সরকারের কার্যকলাপে উদ্বিগ্ন বিরোধী দল

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। তিনি অভিযোগ করেন, নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নেওয়া কিছু পদক্ষেপ নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২ আগস্ট) সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির বৈঠক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের বৈঠক নিয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন।

তিনি বলেন, “এটি যদি কেবল সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে বিষয়টি ভিন্ন। তবে দুই দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকলে তা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত। প্রয়োজনে বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে।”

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, সরকার এমন কিছু প্রক্রিয়া শুরু করেছে, যা নিয়ে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, “কয়েক বছর আগে অবসর নেওয়া একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে বলে আমরা মনে করি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখেই আমরা উদ্বিগ্ন। ভবিষ্যতে যদি একই ধরনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে নির্বাচনের বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে।”

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যেমন তার, তেমনি দেশের দায়িত্বও তাকে নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।”

এ সময় বিএনপির সমালোচনাও করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গণভোটের বিষয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে।

ডা. শফিকুর রহমান বলেন, “সবাই যখন গণভোটের পক্ষে কথা বলেছিল, তখন হঠাৎ করে অবস্থান পরিবর্তনের কারণ কী—তা জনগণের কাছে পরিষ্কার করা উচিত।”

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা