অপরাধ

শিল্পীর স্কেচ দেখে গ্রেফতার হওয়া অপরাধী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কদমতলীতে ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় সিসি ফুটেজ দেখে শিল্পীর আঁকা স্কেচের মাধ্যমে গ্রেফতার হয় অপরাধী। সেই ধর্ষক মোঃ টুটুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে পুলিশ টুটুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালতে এসময় টুটুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি কদমতলীর মুরাদনগর এলাকার এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর ধর্ষণের স্থানটির আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক মেয়েটির হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না।

পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেয়া হয়। ওই স্কেচের ১০০ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করেন।

ঘটনাটি তদন্ত করে ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমদের নির্দেশনায় শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম, কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি দল ওই যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা