জাতীয়

শর্তসাপেক্ষে খোলা রাখা যাবে খাবার হোটেল: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীসহ সারাদেশে বন্ধ রয়েছে গণপরিবহন। গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কাঁচাবাজার, মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রাখাসহ বেশ কছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

তবে খাবারের হোটেল বন্ধ থাকায় অনেকে পড়েছেন বিপদে। এর জন্য শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা রাখার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। আর সেই শর্তটি হচ্ছে দোকানে বসে কেউ খেতে পারবে না। প্রয়োজন হোটেল থেকে খাবার কিনে নেয়া যাবে।

ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভেতরে বসিয়ে খাবার পরিবেশন করতে পারবে না। ক্রেতারা শুধু পার্সেল নিয়ে যেতে পারবেন।

পাশাপাশি খাবার তৈরি থেকে শুরু করে বিক্রির পুরো প্রক্রিয়া হোটেল মালিকরা যথাযথ সুরক্ষা ব্যবস্থার নিচ্ছেন কিনা তা তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের অনুদান

বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অ...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩,  আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীব...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা